গসিপ করতেই বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা
অনেকেই আছেন ঘরে হোক বা বাইরে যেকোনো বিষয়েই গসিপ করতে ভালোবাসেন। সে হোক ভালো বা খারাপ। স্কুল-কলেজ, অফিস, রাস্তা-ঘাট, চায়ের দোকান, সর্বক্ষেত্রেই জটলা বেঁধে সমালোচনা করার হাট বসে যায়।
কোনো ব্যক্তি বা কোনো বিষয় নিয়ে যদি একবার গসিপ শুরু হলে তা আর থামতেই চায় না। এই সমালোচনা থেকে অন্যের ক্ষতি হতে পারে জেনেও এটা প্রতিরোধ করতে পারি না আমরা।
চায়ের দোকান থেকে শুরু করে অফিস কিংবা ঘর সব জায়গাতেই একই চিত্র। তবে কয়েকটি রাশির জাতকরা এই কাজটি বেশি করে থাকেন। তবে কাজ ফেলে সমালোচনা করতে বসা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়, যদি আপনি নিজের কর্মক্ষেত্রে বা অফিসে এটি করে থাকেন। তাই আগে থেকেই সচেতন হয়ে যাওয়াই ভালো।
জেনে নিন কোন রাশির জাতকরা অফিসে সমালোচনা করতেই সবচেয়ে বেশি পছন্দ করেন-
মিথুন
সমালোচনা বা গসিপ করা এই রাশির জাতকদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর গসিপ করে এরা বেশ আনন্দও পান। এই রাশির জাতকরা সবাইকে প্রতিশ্রুতি দেয় যে, তারা কখনই কোনো গোপন কথা কাউকে বলবে না। কিন্তু সেই কথা বেশিরভাগ সময়ই রাখতে পারেন না। তাই মিথুন রাশির জাতকদের কাছে বিশ্বাস করে কোনো গোপন কথা বলবেন না। এরা কথার জালে জড়িয়ে তাদের সমালোচনায় অন্যদেরও টেনে আনতে পারেন।
আরো পড়ুন: হানিমুনের পর দম্পতিদের মধ্যে যেসব পরিবর্তন দেখা যায়
সিংহ
সমালোচনা করা এদের স্বভাব। এরা কাউকে সাহায্য করতে পারে না, কিন্তু আড়ালে-আবডালে অন্যকে নিয়ে বা অন্যের সমস্যা নিয়ে সমালোচনা করার অভ্যাস এদের রয়েছে। সমালোচনা করে এরা বেশ আনন্দই পান! আর গসিপ থেকে এই রাশির জাতকরা কখনোই দূরে থাকতে পারেন না।
তুলা
সঙ্কটে বা কোনো সমস্যায় পড়লে অনেকেই এই রাশির জাতকদের দ্বারস্থ হন। উপযুক্ত পরামর্শ দেয়ার বা অন্যের সমস্যা সমাধানের ক্ষমতা এদের রয়েছে। তাই অফিসের প্রায় সবার গোপন কথা এই রাশির জাতকদের জানা। এরা অন্যের সমস্যায় সাহায্য করলেও, গসিপ করতে ছাড়েন না।
ধনু
এরা যে সমালোচনার প্রতি বিশেষ আগ্রহী, তা কিন্তু একেবারেই নয়। আসলে এরা গসিপের পেছনের গল্পকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই সমালোচনার বৃত্তে এদেরও দেখা যায়।