সিল্কি চুল পেতে এখনই ব্যবহার করুন গ্লিসারিন!
চুলের নিয়মিত যত্ন না নিলে তো পড়বেই! সঙ্গে রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া ও চুল ফাটার মতো সমস্যা দেখা দেয়। তাই সফ্ট ও সিল্কি চুলের জন্য নারীরা কত কিছুই না করেন, তবুও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না।
আপনিও যদি চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় পড়ে থাকেন তবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। চুল সিল্কি এবং উজ্জ্বল রাখতে গ্লিসারিন খুব কার্যকর। তাহলে আসুন জেনে নিই চুলে এটি প্রয়োগ করার সঠিক উপায়-
> ফ্রিজি চুলকে সিল্কি করে তুলুন গ্লিসারিন চুলের যত্নের জন্য খুবই উপকারি। এছাড়াও গ্লিসারিন খুশকি দূর করতেও কার্যকর। চুল ফাটা দূর করতে গ্লিসারিনের সাহায্যে খুশকি এবং চুল ফাটা থেকেও মুক্তি পাওয়া যায়। খুশকির জন্য গ্লিসারিনে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। কিছু দিন পরে আপনি এর প্রভাব দেখতে পাবেন।
> কন্ডিশনারের মতো করে গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিন স্ক্যাল্প হাইড্রেট করার পাশাপাশি চুলের গোড়াও শক্তিশালী করে। কন্ডিশনার হিসেবে গ্লিসারিন ব্যবহার করতে, চুল ধোয়ার পরে কয়েক ফোঁটা গ্লিসারিন লেবুর রসের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ১০ মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল নরম এবং শাইনি হবে।