ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শখের অ্যান্টিক পিসের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ৭ অক্টোবর ২০২০
শখের অ্যান্টিক পিসের যত্ন নেবেন যেভাবে
ছবি: অ্যান্টিক পিসের নিয়মিত যত্ন নিন

ঘর সাজাতে পছন্দ করেন না এমন নারীকে খুঁজে পাওয়া মুশকিলই বটে! অনেকে অনেকভাবে নিজের ঘর সাজান। কেউ দেন আধুনিকতার ছোঁয়া, কেউ বা পছন্দ করেন পুরনো ধাঁচে ঘর সাজাতে। 

তবে ঘর সাজাতে অ্যান্টিক পিস দারুণ এক সংযোজন। অন্দরে ভিন্টেজ লুক আনতে অ্যান্টিক শো পিস বা আসবাব কিনে ফেলতে পারেন। এক্ষেত্রে ক্লাসিক কিছু অ্যান্টিক পিস খুঁজে বের করতে হবে আপনাকে। 

তবে এই শো পিসগুলোর জন্য প্রয়োজন বিশেষ যত্নের। বিশেষ করে বর্ষাকালে, একটু বেশি যত্ন নিতে এগুলোর। পুরনো শো পিস কেনার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি। আর জেনে রাখুন কীভাবে এগুলো দীর্ঘদিন পর্যন্ত ব্যবহারের উপযোগী রাখতে পারবেন। কীভাবে যত্ন নেবেন তাও জেনে নিন-

আরো পড়ুন: দূরে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে

> অ্যান্টিক ফার্নিচার কিনতে হলে আগে কোনো ফার্নিচার ডিলারের সঙ্গে আলোচনা করুন। তিনি আপনাকে জানাতে পারবেন কোথায় পুরনো সব ফার্নিচার পাওয়া যায়।

> অ্যান্টিক শো পিস কিনতে স্টোরে যাওয়ার আগে আপনার ঘরে কোথায় তা রাখবেন, তা আগে ভেবে নিন। প্রয়োজনে মাপ নিয়ে যান। এতে করে শো পিসটি ঘরের শোভা বাড়াবে সহজেই।

> আধুনিক ডেকরে অ্যান্টিক ফার্নিচার যোগ করেও এক্সপেরিমেন্ট করতে পারেন।

> অ্যান্টিক কিছু কেনার আগে সে সম্পর্কে  অনলাইন বা অন্য সূত্র থেকে জানার চেষ্টা করুন।

> অ্যান্টিক ফার্নিচার সরাসরি রোদ পড়ে এমন স্থানে রাখবেন না। দূরে রাখুন স্টোভ থেকেও।

> কাঠের আসবাব বা শো পিস পরিষ্কার করুন কুসুম গরম পানির সঙ্গে মাইল্ড সোপ মিশিয়ে। শেষে পাতলা ও শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

> অ্যান্টিক ঘড়ি বা টেলিফোন পরিষ্কার করুন ব্রাশ ও শুকনো কাপড় দিয়ে।     

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!