ব্রন থেকে স্ট্রেচ মার্ক, ত্বকের নানা সমস্যার সমাধানে কস্তুরি হলুদ
প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে কস্তুরি হলুদ। অনেকেই ভুলবশত রান্নায় ব্যবহৃত হলুদ গুঁড়া দিয়ে রূপচর্চা করেন। তবে এই রান্নায় ব্যবহৃত হলুদ আর রূপচর্চায় ব্যবহৃত হলুদ একেবারেই আলাদা।
কস্তুরি হলুদে কাচা হলুদ এর চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী। এজন্য ত্বকের যেকোনো সমস্যা খুব দ্রুত সমাধান করে কস্তুরি হলুদ। এমনকি এই হলুদ ত্বকের ব্যবহারের পর হলদে ভাবও থাকেনা। দাম বেশি হলেও মাত্র দুই থেকে চার চিমটি পরিমাণ এই হলুদ ব্যবহারেই ত্বকের নানা সমস্যার সমাধান মেলে।
ত্বকের যেসব সমস্যার সমাধান করে কস্তুরি হলুদ-
> ব্রন দূর করে।
> ত্বক উজ্জল করে।
> লোমকূপের তেল কমাতে সাহায্য করে।
> স্ট্রেস মার্ক দূর করে।
> চোখের নিচে কালো দাগ দূর করে।
> এটি অ্যান্টি ট্যানের কাজ করে।
> ত্বক ফর্সা করে।
ব্যবহার বিধি জেনে নিন-
> কস্তুরি হলুদ, মুলতানি মাটি এবং লেবুর রস মিশিয়ে একটি মাস্ক বানিয়ে মুখে কয়েক মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
> পরিমাণ মতো কস্তুরি হলুদে গুড়া, মুলতানি মাটি, কমলা খোসা গুড়া মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। তৈলাক্ত ত্বকের যে কোনো সমস্যার সমাধান হবে।
> কস্তুরি হলুদ, এক চামচ অলিভ অয়েল দুই থেকে তিন ফোটা, লেবুর রস ও গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান।
> কস্তুরি হলুদ পেস্ট বানিয়ে মুখে ২০ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন।
> শঙ্খ গুড়া ও কস্তুরি হলুদ মিশিয়ে স্ট্রেচ মার্ক এর স্থানে লাগালে।