ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

জিম করে পেশি বাড়াচ্ছেন? রইল দুঃসংবাদ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ১২ সেপ্টেম্বর ২০২০
জিম করে পেশি বাড়াচ্ছেন? রইল দুঃসংবাদ
ছবি: শরীরচর্চা করে পেশি বাড়ানোর অপকারিতা

সিক্স প্যাক বানানোর আশায় অনেক পুরুষই এক জিমে গিয়ে পেশি বাড়ান। তবে জানেন কি? সম্প্রতি এক গবেষণায় জানানো হয়েছে, পেশিযুক্ত পুরুষের চেয়ে নারীরা বেশি আকৃষ্ট হয় হালকা মেদযুক্ত পুরুষের প্রতি।

ইউনিভার্সিটি অব সাদার্ন মিসিসিপির নতুন একটি গবেষণায় এমটি দাবি করা হয়েছে। এতে বলা হয়, নারীরা সন্তানের বাবা হিসেবে জিম করা পেটানো শরীরের চেয়ে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি যোগ্য বিবেচনা করেন। 

যদিও মনে করা হয়, জিম করা শরীর বেশি আকর্ষণীয়। তবে এ ধরনের পুরুষরা সঙ্গী ও শিশু লালন-পালনের ক্ষেত্রে নারীদের কাছে সর্বনিম্ন স্কোর পেয়েছেন। এ গবেষণায় অংশ নেয় ৮০০ নারী। তাদের মেদবিহীন থেকে ক্রমান্বয়ে হালকা মেদযুক্ত পুরুষদের দেখানো হয়। সেখানে হালকা মেদযুক্ত পুরুষরা তাদের পছন্দের শীর্ষে ছিলেন। আর জিম করা পুরুষরা তাদের পছন্দের সর্বনিম্ন তালিকায় ছিলেন। 

আরো পড়ুন: কালো ঠোঁট গোলাপি করবে ধনেপাতা, জানুন পদ্ধতি

কিন্তু কী কারণে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি পছন্দ করেন নারীরা? গবেষণায় দেখা যায়, হালকা মেদযুক্ত পুরুষদের কিছু ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে নারীদের তাদের পছন্দের শীর্ষে রাখেন। এর মধ্যে কয়েকটি হলো- এমন পুরুষ শিশুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণভাবে মতবিনিময় করে। তারা সন্তানদের নতুন নতুন জিনিস শেখানোর চেষ্টা করে। 

আর বডি বিল্ডারদের মধ্যে নেতিবাচক কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা মনে করে শিশুরা বিরক্তিকর। তারা শিশুদের প্রতি কঠোর মনোভাব বা কঠিনভাবে পরিচালনা করে। জিমে যাওয়া ও শরীর গঠনের প্রতি একটা ঘোরের মধ্যে তারা থাকেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!