ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

করোনাকালে চশমা ব্যবহারের এসব নিয়ম না মানলেই বিপদ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ১৭ জুলাই ২০২০
করোনাকালে চশমা ব্যবহারের এসব নিয়ম না মানলেই বিপদ 
করোনাকালে চশমার সঠিক ব্যবহার

দিন দিন বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণ থেকে বাঁচাতে সবাই মেনে চলছে নানা নিয়মাবলী। তারপরও সামান্য কিছু অসতর্কতার কারণে কেউ কেউ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।

দেখা গেছে, সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, গ্লাভস, চশমা, ফেস শিল্ড পরা, ভালো করে হাত ধোয়া ইত্যাদি মেনে চলছেন। পাশাপাশি নিজেদের পরিচ্ছন্নতার দিকেও নজর দিচ্ছেন প্রত্যেকেই। সুরক্ষার জন্য এসব কিছুর প্রতি আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ঠিক ততটাই কি চশমা ব্যবহার এবং পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি? বাড়ি ফিরে মাস্ক ও গ্লাভস ভালো করে ধুয়ে নিচ্ছেন বা স্যানিটাইজ করছেন। কিন্তু চশমা পরিষ্কার করছেন কি? বিপদ এড়াতে চলুন এবার জেনে নেয়া যাক চশমা ব্যবহার ও পরিষ্কার করার নির্দেশিকাগুলো- 

> চশমা মাথার উপরে রাখা এবং যখন-তখন খুলে পকেটে রাখার অভ্যাস ত্যাগ করুন। 

> বাইরে থেকে বাড়িতে ফেরার পর মাস্ক, গ্লাভস ও ফেস শিল্ড যেভাবে পরিষ্কার করছেন, ঠিক সেভাবেই চশমাকে সাবান ও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং টিস্যু পেপার দিয়ে মুছে নিন।

> চশমা ব্যবহারের আগে ভালো করে সাবান দিয়ে নিজের হাত-মুখ ধুয়ে নিন। তারপর অবশ্যই চশমার ফ্রেম ও হ্যান্ডেল স্যানিটাইজার বা সাবান দিয়ে পরিষ্কার করুন। 

> চশমা রাখার বাক্স ও চশমা পরিষ্কার করার টিস্যু যেন নিয়মিত স্যানিটাইজ হয়।

> চশমা রাখার আগে বাক্সটি স্যানিটাইজ করে নেবেন। 

> বাক্সের ভেতরে চশমা রাখার আগে চশমাটি স্যানিটাইজ করুন এবং লেন্সের দিকটি উপরের দিকে রাখুন। 

> অফিসের টেবিলে, বাথরুমের বেসিনের পাশে চশমা রাখলে তা পরার আগে স্যানিটাইজ করুন। 

> চশমা যদি কোনো সারফেসে ঠেকে, তবে তা অবশ্যই স্যানিটাইজ করতে হবে।

সূত্র: বোল্ডস্কাই

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!