ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

দ্রুত মাংস সিদ্ধ করবে সুপারি! জানুন পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ২ জুলাই ২০২০
দ্রুত মাংস সিদ্ধ করবে সুপারি! জানুন পদ্ধতি
দ্রুত মাংস সিদ্ধ করার কৌশল

কম-বেশি সবার বাড়িতেই মাংস রান্না করা হয়। অনেক সময় মাংস বেশি পরিমাণে রান্না হয়, আবার অনেক ক্ষেত্রে তা কম পরিমাণেরও হয়ে থাকে। তবে মাংস রান্না করার ক্ষেত্রে মূল সমস্যাটি হচ্ছে তা সিদ্ধ হওয়া। অর্থাৎ মাংস সিদ্ধ হতে সময় বেশি লেগে যায়। যার কারণে অনেকটা সময় আপনাকে রান্না ঘরেই কাটাতে হয়।

তবে এই সমস্যারও রয়েছে দারুণ সমাধান। যে কোনো মাংস দ্রুত সিদ্ধ করার দুটি দারুণ কৌশল রয়েছে। ঘরোয়া দুটি উপাদান এই কঠিন কাজটিকে সহজ করবে নিমিষেই। দেরি না করে চলুন জেনে নেয়া যাক কৌশল দুটি- 

> মাংস সিদ্ধ না হলে এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন। এতে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে।

> তাছাড়া পেঁপে না থাকলে একটা সুপারির বড় টুকরা দিতে পারেন। রান্না শেষে সুপারি ফেলে দিন। দেখবেন মাংস সুন্দর সিদ্ধ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!