ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জাপান গার্ডেনে ১১ কুকুর-বিড়াল হত্যায় ৬ জনের বিরুদ্ধে মামলা

এম এম ইসলাম
প্রকাশিত: ১৯:৩৬, ৫ জানুয়ারি ২০২৫
জাপান গার্ডেনে ১১ কুকুর-বিড়াল হত্যায় ৬ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে ১০টি কুকুর ও ১টি বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন- জাপান গার্ডেন সিটির সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া ও তিন সদস্য।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে ৪টি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলার আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, গত বছরে ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটিতে ১০টি কুকুর ও ১টি বিড়ালকে হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আশা করি, সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের প্রাণী হত্যা বন্ধ হবে।

মামলার বাদী রাকিবুল হক এমিল বলেন, কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে এবং একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছে, সেহেতু পিবিআইয়ের মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের একান্ত চাওয়া।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!