ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮, ২১ অক্টোবর ২০২৪
আগাম জামিন পেলেন জেড আই খান পান্না
ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্না। 

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এ মামলায় জামিনে থাকবেন তিনি। 

Advertisement

এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)। মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!