ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুর্নীতির মামলায় ডেপুটি পোস্ট মাস্টার মোস্তাক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ১৬ অক্টোবর ২০২৪
দুর্নীতির মামলায় ডেপুটি পোস্ট মাস্টার মোস্তাক কারাগারে
ছবি: প্রতীকী

সোয়া ১৫ কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতারর হওয়া ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

Advertisement

এর আগে আজ সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২০ আগস্ট প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক সুধাংশুশেখর ভদ্র এবং ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!