শনিবার দুপুরে সচিবালয়ে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যেকোনো ধরনের খারাপ আইন, কোনটা সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন; সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।
.png)
তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আমি করবো। এটা ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। যারা মন্ত্রণালয়ে আছেন, আশা করি সবাই সহযোগিতা করবেন।