সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ্ মঞ্জুরুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চেম্বার (আইনজীবীর কক্ষ) খোলা রাখা যাবে।
এতে আরো বলা হয়, আইনজীবীদেরকে প্রতিদিন নিজ দায়িত্বে রাত ৮টার মধ্যে চেম্বার বন্ধ করে সমিতি ভবন ত্যাগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
.png)