ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জিআই পণ্যের তালিকা করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
জিআই পণ্যের তালিকা করার নির্দেশ হাইকোর্টের
হাইকোর্ট- ফাইল ফটো

টাঙ্গাইল শাড়ি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এবার সরকারকে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

টাঙ্গাইল শাড়ি ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের জিআই পণ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

গত কয়েক বছরে বাংলাদেশের মোট ২১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট ১৪টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়ায় আছে আরো দুটি পণ্য।

কোনো পণ্যের জন্য আবেদন করা মানেই সেগুলো জিআই সনদ পাওয়ার যোগ্য নয়। নানাম পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারিত হয় কোন পণ্য এ তালিকায় উঠবে। যাচাই-বাছাইয়ের পর এগুলোর কোনোটি জিআই সনদ পেলে তখন সেগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!