রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন রমনা মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত নতুন দিন ধার্য করেন।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলা থেকে জানা গেছে, দিপান্বিতা বিশ্বাস বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১০ জানুয়ারি ছুটি শেষে অফিসের বাস থেকে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১১৭/১ নম্বর নিউ সার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসামাত্র অজ্ঞাত আসামি উপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট তার মাথার উপর ফেললে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঐ ঘটনায় দীপান্বিতার স্বামী তরুণ কুমার বিশ্বাস রাজধানীর রমনা মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।