ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ২ অক্টোবর ২০২৩
সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ জানুয়ারি
ইসমাইল হোসেন চৌধুরী- ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলম এদিন ধার্য করেন।

এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। এছাড়া তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। এরপর ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!