ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮, ২০ আগস্ট ২০২৩
শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলের রুল খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে শ্রম আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এ মামলার অন্য তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

Advertisement

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে গত ৬ জুন অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত। অভিযোগ গঠনের বৈধতা প্রশ্নে গত ২১ জুন হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে কেন অভিযোগ গঠন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২৩ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে গত ৮ আগস্ট জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করেন ড. মুহম্মদ ইউনূস। গত ১৭ আগস্ট সেই আবেদনের ওপর শুনানি শেষে ২০ আগস্ট আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!