ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

আলোচিত জহির হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০, ২০ আগস্ট ২০২৩
আলোচিত জহির হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শনিবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, ‘২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মানিক হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানিক এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল।

তার নামে ২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় তিনটি মাদক ও মারামারি মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গুলশানে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন আদালত।

এরপর থেকে মানিক ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতে থাকেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। গ্রেফতার মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: রাজধানী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!