বৃহস্পতিবার রাতে ফুলপুর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১৬ আগস্ট) রাতে জেলার হালুয়াঘাট উপজেলার মাজরাকূড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নূরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
.png)
ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০২২ সালে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত করা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
তিনি বলেন, তিন দিন আগে নূরু হালুয়াঘাটে এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নূরুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।