ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মেঘনা থেকে বালু তুলতে পারবেন না সেলিম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৮, ২৯ মে ২০২২
মেঘনা থেকে বালু তুলতে পারবেন না সেলিম খান
ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান- ফাইল ছবি

আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম খান চাঁদপুরের মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

রোববার সকালে হাইকোর্টের দেওয়া আগের রায় বাতিল করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মেঘনা নদীতে জনস্বার্থে নিজ খরচে হাইড্রোগ্রাফিক জরিপ করার নির্দেশনা চেয়ে ২০১৫ সালে রিট করেছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান। ঐ রিটে ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে চাঁদপুরের ২১টি মৌজায় অবস্থিত মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

ঐ রায়ের চার বছর পর চলতি বছরের ১৫ মার্চ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করে।আপিলের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে আপিল বিভাগ লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ সিদ্ধান্ত দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!