ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

অঝোরে কেঁদে আদালত প্রাঙ্গনে পরীমনিকে নিয়ে যা বললেন শতবর্ষী নানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ১০ আগস্ট ২০২১
অঝোরে কেঁদে আদালত প্রাঙ্গনে পরীমনিকে নিয়ে যা বললেন শতবর্ষী নানা
পরীমনি ও তার নানা শামসুল হক। ছবি: সংগৃহীত

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে দেখতে তার শতবর্ষী নানা শামসুল হক আদালতে হাজির হয়েছেন। মঙ্গলবার সকালে পরীমনিকে একনজর দেখতে আদালতে হাজির হন তিনি।

এসময় চিত্রনায়িকা পরীমনির নানা শামসুল হক কাঁদতে কাঁদতে সাংবাদিকদের জানান, নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই।

তিনি আরো বলেন, প্রত্যেক বছর এফডিসিতে কুরবানি বাড়িয়ে দেয় গরিবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাফ করে আরকি।

পরীমনির বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!