দুই হাজার কোটি টাকা পাচার: সেই ছাত্রনেতার স্বীকারোক্তি
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাত্রনেতা নিশান মাহামুদ শামীম।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ জবানবন্দি দেন তিনি। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
আরো পড়ুন: ফের রিমান্ডে প্রতারক সাহেদ
২২ আগস্ট শামীমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি উত্তম কুমার সাহা। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন শামীম। পরে তা রেকর্ডের আবেদন করলে তার জবানবন্দি নেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।
এর আগে ২১ আগস্ট রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে সিআইডির একটি দল। গ্রেফতার শামীমের বাড়ি ফরিদপুর জেলায়।
আরো পড়ুন: মিন্নিসহ ৯ আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক শুরু
আলোচিত রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী নিশান মাহামুদ শামীমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলায় গ্রেফতার হন ফরিদপুরের নাজমুল ইসলাম খন্দকার লেভী ও বেল্লাল হোসেন নামে দুই নেতা।
২৬ জুন সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি করে সিআইডি।