ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই হাজার কোটি টাকা পাচারে ছাত্রনেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২২ আগস্ট ২০২০
দুই হাজার কোটি টাকা পাচারে ছাত্রনেতা গ্রেফতার
ফাইল ফটো: নিশান মাহামুদ শামীম

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় নিশান মাহামুদ শামীম নামে এক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওই পুলিশের একটি দল। গ্রেফতার শামীমের বাড়ি ফরিদপুর জেলায়।

আলোচিত রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী নিশান মাহামুদ শামীমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলায় গ্রেফতার হন জেলার নাজমুল ইসলাম খন্দকার লেভী ও বেল্লাল হোসেন নামে দুই নেতা।

ফরিদপুরের এসপি মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমের নাম আসায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। এ ছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!