[ আইন-আদালত ]
সাহেদের পাসপোর্ট জব্দ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের পাসপোর্ট জব্দ করেছে উত্তরা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার পর রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে পাসপোর্ট জব্দ করা হয়।
উত্তরা পশ্চিম থানায় ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন গাজী বলেন, উত্তরা-১৪ নম্বর সড়কে সাহেদের প্রধান কার্যালয় থেকে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাকে গ্রেফতার করতে নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদকে ধরতে নজরদারি অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন। যেগুলো তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএ/আরআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!