ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কুমিরের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ২০ এপ্রিল ২০২০
কুমিরের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা
ছবি: সংগৃহীত

সন্তানের জন্য সর্বোচ্চ নিরাপদ আশ্রয় তার মা। সম্প্রতি জিম্বাবুয়ের এক সাহসী মা নিজের সন্তানকে কুমিরের মুখ থেকে ছিনিয়ে এনে যেন তা আবারো মনে করিয়ে দিলেন। এ ঘটনায় ওই মাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। 

‘দ্য গার্ডিয়ান'-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ওই মহিলার নাম মরিনা মুসিসিনিয়ানা। কুমির ভর্তি জিম্বাবুয়ের রুন্ডে নদীর পাড়ে নিজের দুই সন্তানকে বসিয়ে রেখে মাছ ধরছিলেন তিনি। হঠাৎই মরিনার কানে আসে বাচ্চাদের চিৎকার। এসে দেখেন, তার তিন বছরের ছোট্ট ছেলে গিডিয়নের হাত কামড়ে ধরে টানছে কুমির!

দ্রুত কুমিরের মুখোমুখি হন মরিনা এবং তার হাতের আঙুল ঢুকিয়ে দেন কুমিরের নাকে। বেকায়দায় পড়ে কুমিরের গ্রাস আলগা হতেই অন্য হাতে বাচ্চাকে ছাড়িয়ে আনেন তিনি। 

ততোক্ষণে কুমিরের কামড়ে ছোট্ট শিশুটি হাতে গুরুতর আঘাত পায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তার মুখেও আঘাত ছিল। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় বিপন্মুক্ত সে।

ছবি: সংগৃহীত

মরিনা জানান, এই কায়দাটা আমি শিখেছিলাম বড়দের কাছে। যদি আপনি কুমিরের দম বন্ধ করে দিতে পারেন নাকে আঙুল ঢুকিয়ে, তাহলে সে শক্তি হারিয়ে ফেলে। আর আমি ঠিক সেটাই করেছিলাম। সেই সঙ্গে অন্য হাতে আমার ছেলেকে কুমিরটার চোয়ালের কবল থেকে বের করে আনি। এতো কিছুর পরও আমার এখনো বিশ্বাস হচ্ছে না সত্যিই আমি এমন কাজ করতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!