ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

করোনাকালে উপজেলায় টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ১১ জুন ২০২০
করোনাকালে উপজেলায় টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
ফাইল ছবি

করোনার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত টিসিবির ১০ টাকা দামের চাল ও অন্যান্য পণ্য উপজেলা ও পৌর এলাকায় সাধারণ মানুষের জন্য চালু রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিতে  করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। 

এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবি চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

Advertisement

এর আগে গত ৩ জুন সিটি কর্পোরেশন ও পৌরসভার মধ্যে টিসিবির পণ্য বিক্রি সীমাবদ্ধ না রেখে উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সচিব ও টিসিবি চেয়ারম্যানকে ৭ দিনের মধ্যে ওই নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছিল। 

সে আদেশের ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য আগামী ১৮ জুন পর্যন্ত বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিষয়টির পুনরায় শুনানিকালে রিটকারী আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে করোনা শেষ না যাওয়া পর্যন্ত বিক্রি চলমান রাখতে আদেশ দিলেন হাইকোর্ট।

এর আগে জনস্বার্থে গত ১৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ই-মেইলের মাধ্যমে 'ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের' পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব রিটটি করেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!