ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

‘কোপা শামসু’ গানে বিশ্বকাপজয়ী যুবাদের নাচ ভাইরাল  

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২০
‘কোপা শামসু’ গানে বিশ্বকাপজয়ী যুবাদের নাচ ভাইরাল  
ভিডিও থেকে নেয়া

জয়ের স্বপ্ন পূরণ হল বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ে মেতেছে পুরো দেশ। বাংলাদেশি ক্রিকেটারদের উদযাপন মুগ্ধ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সংস্থাটির পক্ষ থেকে সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জানে কীভাবে উদযাপন করতে হয়।

এছাড়া আইসিসি তাদের সোশ্যাল সাইটে আরো একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে।

ড্রেসিং রুমে গিয়ে ‘কোপা শামসু’ গান গেয়ে নেচে উল্লাসে মেতে ওঠেন তারা। প্রথমে চলে গান। পরে ওই গানের সুরেই নাচতে থাকেন এবারের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

Advertisement

রোববার পচেফস্ট্রমে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। ১৭৮ রানের টার্গেট দেন তারা। প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়েন টাইগার যুবারা। পরে আকবরের অধিনায়কোচিত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!