ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

কন্যা রাশির কেমন যাবে ২০২০ সাল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৯
কন্যা রাশির কেমন যাবে ২০২০ সাল
ফাইল ছবি

যেসব জাতক জাতিকাদের জন্ম ইংরেজি আগস্ট ২১ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে তাদের কন্যা রাশি। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে ২০২০ সাল।

শাসক গ্রহ: বুধ

বৈশিষ্ট্য: মৃত্তিকা

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: বুধবার

রঙ: ধূসর, নেভি ব্লু

ধাতু: রুপা, প্লাটিনাম

রত্ন: পান্না, মুক্তা ও ওপাল

সঙ্গী/সঙ্গিনী: মকর, বৃষ

প্রতীক: সমালোচক, কারিগর, সহকারী

ব্যক্তিত্ব: যুক্তিবাদী, পর্যবেক্ষক, নিরীক্ষক, ধীমান।

কেমন যাবে নতুন বছর

২০২০ সাল কন্যার জাতক-জাতিকার জন্য শুভ সম্ভাবনাময়। মার্চ মাসের পর থেকে অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যেকোনো উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি কিছু থাকলে এ সময় থেকে তারও অবসান হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাউকে ধার-কর্য দেয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় অর্থ ও সম্পর্ক নষ্ট হতে পারে। সামগ্রিকভাবে পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। তবে নারীদের কেউ কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। কোনো অসুস্থতাকে অবহেলা না করে প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বিখ্যাত ব্যক্তি

লিও টলস্টয়, আল-বেরুনি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, এইচ জি ওয়েলস, ও হেনরি, মাইকেল জ্যাকসন, সুনীল গঙ্গোপাধ্যায়, দেং চিয়াং পেং, মাইকেল ফ্যারাডে, ডা. রাধাকৃষ্ণ, সাবিনা ইয়াসমিন, রিচার্ড অ্যাটেনবরো, জেনারেল এমএজি ওসমানী, উত্তম কুমার, ইমদাদুল হক মিলন, মুশফিকুর রহিম।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!