খালাসে উচ্ছ্বাস বড় মিজানের
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলায় দায়ের করা মামলায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছে আদালত। আর সাত আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়।
বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় দেন।
হলি আর্টিজানে হামলা মামলায় বিচারের মুখোমুখি করা হয় মিজানুর রহমান ওরফে বড় মিজানের। তবে অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়। পরে রায় শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন মিজান।
.png)
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায় শুনে বিচলিত হয়নি। তাদের একজন উচ্চস্বরে বলতে থাকেন,‘আল্লাহু আকবর, আমরা কোনো অন্যায় করিনি।’
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের ‘থান্ডার বোল্ট’ অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন।