ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কেন্দ্রীয় ব্যাংকের নতুন জিএম হলেন তিন কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২১, ১ জানুয়ারি ২০২০
কেন্দ্রীয় ব্যাংকের নতুন জিএম হলেন তিন কর্মকর্তা 
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন তিন কর্মকর্তা।

তারা হলেন- মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আওলাদ হোসেন চৌধুরী, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট-এর মহাব্যবস্থাপক মো. সুলতান মাসুদ আহমেদ ও গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক মোসা. নাহিদা বেগম।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Advertisement

সুলতান মাসুদ আহমেদ, আওলাদ হোসেন চৌধুরী ও নাহিদা বেগম ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

চাকরি জীবনে তিন কর্মকর্তা দেশ-বিদেশে প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রি নিয়েছেন। প্রধান কার্যালয় ছাড়াও তারা দেশের বিভিন্নস্থানে বাংলাদেশ ব্যাংকের অফিসে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!