ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু, শেষ ৩০ নভেম্বর

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ৯ নভেম্বর ২০২৩
শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু, শেষ ৩০ নভেম্বর
ফাইল ফটো

শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন আজ থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আবেদন আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা যাবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা www.ntrca.gov.bd ও www.ntrca.teletalk.com এ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

এনটিআরসিএর উপ-সচিব ওবায়দুর রহমান জানান, ১৮ তম শিক্ষক নিবন্ধনের আবেদন করতে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। ৩৫ বছরের বেশি বয়সী কেউ আবেদন করতে পারবেন না। 

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ধাপের বাছাইয়ের প্রথমেই দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রার্থীদের প্রথম ধাপে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এতে পাস নম্বর ৪০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিবন্ধন
লিংক সফলভাবে কপি হয়েছে!