ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ব্র্যাক ব্যাংকে ৪ পদে চাকরি, লাগবে অভিজ্ঞতা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ২৬ জুলাই ২০২৩
ব্র্যাক ব্যাংকে ৪ পদে চাকরি, লাগবে অভিজ্ঞতা
ফাইল ফটো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র ম্যানেজার (ট্রেড অপারেশন)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: ট্রেড অপারেশনে কমপক্ষে ১০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা। আইসিসির নিয়ম এবং স্থানীয় প্রবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে। বাণিজ্যে আন্তর্জাতিক সার্টিফিকেশন বাঞ্ছনীয়।

পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (লেনদেন ব্যাংকিং)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যন্তরীণ এবং বহিরাগত গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।

Advertisement

পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, ক্যাপিটাল মার্কেট সার্ভিস (লেনদেন ব্যাংকিং)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি।

পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, (লোকাল/গ্লোবাল কর্পোরেট, লেনদেন)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা। অভ্যন্তরীণ এবং বহিরাগত গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার সক্ষমতা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ আগস্ট, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!