ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

রূপায়ণ গ্রুপে কল সেন্টারে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ১৮ মার্চ ২০২৩
রূপায়ণ গ্রুপে কল সেন্টারে চাকরি
ফাইল ফটো

বেসকারি প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কল সেন্টারে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ। 

পদের সংখ্যা: নির্ধারিত নয়।

Advertisement

আবেদন যোগ্যতা ও বয়স: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে।  প্রার্থীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। 

অভিজ্ঞতা: প্রার্থীর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট ও কল সেন্টার ট্রেইনিং সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও  ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, স্যালারি রিভিউ ও উৎসব ভাতা প্রদান করা হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

পদ দুটিতে শুধু  পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!