ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বয়স ৩০ ছাড়িয়েছে, চাকরি দেবে আবুল খায়ের

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ১৮ মার্চ ২০২৩
বয়স ৩০ ছাড়িয়েছে, চাকরি দেবে আবুল খায়ের
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। এ প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার। 

Advertisement

পদ সংখ্যা: নির্ধারিত নয়। 

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: বিবিএ ও এমবিএ পাস করতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন করতে চাইলে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!