ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বছরে ৯ লাখ ৩৩ হাজার বেতনে বাংলাদেশে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ২ মার্চ ২০২৩
বছরে ৯ লাখ ৩৩ হাজার বেতনে বাংলাদেশে চাকরি
ফাইল ফটো

দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ফাইন্যান্স সাপোর্ট অফিসার। 

পদের সংখ্যা: ১। 

Advertisement

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ ডিগ্রি থাকতে হবে।

জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় কমপক্ষে ৩ থেকে ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট লেখা ও পর্যালোচনায় অভিজ্ঞ হতে হবে।

এছাড়া স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিং প্যাকেজের কাজ জানতে হবে। সান সিস্টেমসহ অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বছরে মোট বেতন ৯ লাখ ৩৩ হাজার ১৮২ টাকা প্রদান করা হবে। সঙ্গে প্রতিষ্ঠানটির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহীরা ১১ মার্চ ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!