ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

নিয়োগ দেওয়া হবে ২৪২২ নার্স, আবেদন ফি ৫০০

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩
নিয়োগ দেওয়া হবে ২৪২২ নার্স, আবেদন ফি ৫০০
ফাইল ফটো

সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নেয়া হবে।

আগ্রহীরা ৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স
পদসংখ্যা: ২,৪২২
বয়সসীমা:  সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

Advertisement

যোগ্যতা: সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।

ডিপ্লোমা নার্স পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিপ্লোমা সনদ থাকতে হবে।

আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!