বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশ বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রথম প্রভোস্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন নিয়োগ পেয়েছেন।
.png)
অফিস আদেশে জানানো হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ বহাল থাকবে।