রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. রোবেদ আমিন বলেন, ২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ দুই শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সংক্রমণের হার দুইয়ের নিচে বা কখনও একের নিচেও ছিল। এর আগে নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৭৪৫ এবং ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ২৫৫। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
.png)
করোনার নতুন ধরন ওমিক্রন বিষয়ে তিনি বলেন, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিনদিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে। আশার কথা হলো, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ওমিক্রন ঠেকাতে মাস্ক পড়ার কোনো বিকল্প নেই। মাস্ক শুধু নিজের সুরক্ষার জন্যই নয়, অন্যের জন্যও এটি জরুরি।