ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘আমি চাইলে যুদ্ধ শেষ হবে’: ট্রাম্প

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৮, ২৮ অক্টোবর ২০২৬
‘আমি চাইলে যুদ্ধ শেষ হবে’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যখন চাইবেন, তখনই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে। তবে যুদ্ধ বন্ধের আগে তেহরানকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেক্সাসের লাবকে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।’

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তবে তা যথাযথভাবে শেষ করা প্রয়োজন। এ জন্য ইরানকে স্পষ্টভাবে জানাতে হবে, দেশটি কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।

তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!