ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ায় ডুবন্ত গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ২২ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডুবন্ত গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন এক টেলিভিশন সাংবাদিক। পানিতে তলিয়ে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে জীবিত উদ্ধার করেছেন তিনি ও এক পথচারী। গাড়িটি পুরোপুরি ডুবে যাওয়ার ঠিক আগমুহূর্তে চালককে উদ্ধার করা হয়।

রয়টার্সের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুইন্সল্যান্ডের ব্রিসবেনের উত্তরাঞ্চলীয় মোরেফিল্ড এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করছিলেন। এ সময় এক চালক ফোর-হুইল ড্রাইভ গাড়ি নিয়ে প্রবল পানির স্রোত পার হওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে পানির প্রবল চাপে গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেটি দ্রুত ডুবে যেতে শুরু করে। এ সময় গাড়ির ভেতরে আটকা পড়েন চালক। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে উইল মারে ও কাছাকাছি থাকা এক পথচারী দ্রুত পানিতে নেমে গাড়িটির কাছে পৌঁছান। পরে গাড়িটি সম্পূর্ণ ডুবে যাওয়ার আগেই তারা চালককে টেনে বাইরে বের করে আনেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এবিসির ক্যামেরা অপারেটর লিজ পিকারিং বলেন, পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো সময় নষ্ট না করে পানিতে নেমে ওই দুই ব্যক্তি চালকের জীবন বাঁচিয়েছেন।

এবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মোরেফিল্ডে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হলে সড়কটিতে বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!