ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মার্কিন আগ্রাসনের পর ইরানের শীর্ষ জেনারেলের নতুন হুঁশিয়ারি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ২৫ জুলাই ২০২৬
মার্কিন আগ্রাসনের পর ইরানের শীর্ষ জেনারেলের নতুন হুঁশিয়ারি
মেজর জেনারেল আলী আব্দুল্লাহি

মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং সম্পদের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকার মুখে, দেশটির মেজর জেনারেল আলী আব্দুল্লাহি যুদ্ধক্ষেত্রের একটি নতুন ও সুনির্দিষ্ট নিয়মের বিষয়ে সতর্কবার্তা বা হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার এক বার্তায় এই সিনিয়র কমান্ডার বলেন, "যে নিয়মের কার্যকারিতা আমরা ইতিপূর্বে শত্রুর কাছে প্রমাণ করেছিলাম, এই মুহূর্ত থেকে তা যুদ্ধক্ষেত্র পরিচালনাকারী সুনির্দিষ্ট এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত সমীকরণে পরিণত হয়েছে। 

তিনি বলেন, ইরানের প্রতিটি নাগরিকের শাহাদাত বরণের বিপরীতে, একজন করে মার্কিন সেনাকে জাহান্নামে পাঠানো হবে।" শত্রুদের হুঁশিয়ারি দিয়ে মেজর জেনারেল আব্দুল্লাহি আরও বলেন, "আমরা আপনাদের জন্য সরাসরি জাহান্নামের টিকিট প্রস্তুত করে রেখেছি।"

এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন মার্কিন সামরিক বাহিনী বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে স্পষ্ট যুদ্ধাপরাধ করে টানা ১৩ রাত ধরে ইরানের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। 

এর জবাবে, ইরানি সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়াজুড়ে কৌশলগত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। তবে এর চল্লিশ দিন পর, ৮ এপ্রিল, ইরানের বীরত্বপূর্ণ প্রতিরোধ এবং সফল প্রতিশোধমূলক অভিযানের মুখে শত্রুরা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। 

পরবর্তীতে ১৭ জুন, সব ধরনের শত্রুতা অবসান এবং পরবর্তী আলোচনার প্রস্তুতি হিসেবে তেহরান ও ওয়াশিংটন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। কিন্তু ওয়াশিংটন এই সমঝোতার সমস্ত ধারা লঙ্ঘন করায় ইরান তার কঠোর জবাব দিতে বাধ্য হয়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!