ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালীতে ৪ জাহাজ আটক করেছে ইরান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪১, ২৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালীতে ৪ জাহাজ আটক করেছে ইরান
আইআরজিসির নৌবাহিনী গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী থেকে চারটি জাহাজ আটক করেছে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী থেকে চারটি জাহাজ আটক করেছে। শনিবার (২৫ জুলাই) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলোকে থামানোর আগে আইআরজিসির পক্ষ থেকে সতর্কতামূলক গুলি (ওয়ার্নিং শট) চালানো হয়। জাহাজগুলো হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। 

আইআরজিসি এই পথটিকে একটি "অনিরাপদ পথ" হিসেবে বিবেচনা করে। ইরানের এ বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, "অননুমোদিত" রুট ব্যবহার করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে "কঠোর প্রতিক্রিয়ার" মুখোমুখি হতে হবে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের এমন পদক্ষেপের ফলে বিশ্ব বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!