ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে যুদ্ধে করতে গিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৫, ১৮ ডিসেম্বর ২০২৪
ইউক্রেনে যুদ্ধে করতে গিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সেনা নিহত
ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন উত্তর কোরিয়ার অর্ধশত সেনা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার এসব সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। তিন দিনের লড়াইয়ে ওই সেনাদের হত্যার দাবি করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ে আহত হয়েছে আরো অন্তত ৪৭ সেনা।

ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে। কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সেনা ও সামরিক সরঞ্জামকে নিশানা করার এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট বলেছে, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

Advertisement

ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, প্রিন্স ইজিয়াস্লাভ মস্তিসলাভিচের অষ্টম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সেনারা রাশিয়ার কুরস্কের ওব্লাস্টে উত্তর কোরিয়ার সেনাদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এ সময় দুটি সাঁজোয়া যান, দুটি গাড়ি এবং একটি অল-টেরেন গাড়িতে হামলা চালানো হয়। তবে কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে চালানো হামলা ও সেনাদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইনডিপেনডেন্ট।

কিয়েভ জানিয়েছে, গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েনের তথ্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরীয় সেনাদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে এই সেনাদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানে শুরু করে রাশিয়া।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর বলেছে, গত ১৪ ও ১৫ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার ৩০ সেনা হতাহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সেনাদের হতাহতের ঘটনা রাশিয়া আড়াল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারণে উত্তর কোরিয়ার সেনা ও সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!