নির্বাচনের আগে নিজের চূড়ান্ত ভাষণ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার গভীর রাতে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে মঞ্চে পৌঁছান। সেখানে তিনি তার প্রতিদ্বন্দ্বী কমালাকে মৌলবাদী, বাম ও পাগল বলে অভিহিত করেন। ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি আজকের নির্বাচনে জয়ী হবেন। তার ভাষায়: এটি হবে আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় বিজয়।
তিনি বলেন, একদিনে চারটি (সমাবেশ) করা একটু কঠিন। কিন্তু তার মতে, প্রতিটি সমাবেশে তিনি যে সমর্থন পেয়েছেন তা এটিকে মূল্যবান করে তুলেছে।
.png)
তিনি সমাবেশে উপস্থিত জনতার কাছে জিজ্ঞাসা করেন, তারা চার বছর আগের তুলনায় এখন ভালো আছেন কিনা। তার প্রশ্নের জবাবে সমাবেশে উপস্থিত জনতা জোরে সাড়া দেয়।
ট্রাম্প বলেন, আজ রাতে আপনাদের কাছে এবং সমস্ত আমেরিকান নাগরিকের কাছে আমার বার্তা খুব সহজ: আমাদের এভাবে বাঁচতে হবে না।
এর আগে স্থানীয় সময় সোমবার রাতে কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় শেষবারের মতো পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় সমাবেশ করেন। ডেমোক্র্যোট প্রার্থী শেষ বক্তৃতা শুরু করেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে। তিনি বলেন, আমেরিকা কে তা দেখানোর জন্য আমরা সবাই এতে একসঙ্গে আছি।
হ্যারিস বলেন, আমি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত। আমাদের প্রচারাভিযান আমেরিকান জনগণের উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি তা নিয়ে আমরা উত্তেজিত।