ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ২৮ অক্টোবর ২০২৪
রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
ফাইল ফটো

বছর ঘুরে মুসলিমদের জন্য আবার দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। এ মাসে রোজা পালন করেন মুসলিমরা। হিজরি ক্যালেন্ডারে শাবানের পরই আসে রমজান মাস। সেই হিসাবে আর কয়েক মাস পর থেকেই রমজান শুরু হওয়ার কথা। এরই মধ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি আজ সোমবার জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। ওইদিন আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে। এমন সময়ে রমজান মাস শুরু নিয়ে ভবিষ্যদ্বাণী করল দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি। 

Advertisement

এক ঘোষণায় দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!