ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডানা?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ২২ অক্টোবর ২০২৪
কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডানা?
ফাইল ফটো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। জানা গেছে, ঘূর্ণিঝড়টির কারণে সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাগরদ্বীপ উপকূল থেকে বর্তমানে সেই নিম্নচাপের দূরত্ব মাত্র ৭৭০ কিলোমিটার। আগামীকাল বুধবারই (২৩ অক্টোবর) জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘ডানা’। আর আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেটি আঘাত হানতে পারে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে।

ভারতের আবহাওয়া দফতর এমন তথ্যই সামনে এনেছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। ফলে সমুদ্র হবে উত্তাল। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার গতিবেগও ছিল প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই আবারো ঝড়ের প্রভাবে সব তছনছ হয়ে যেতে পারে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।

Advertisement

এদিকে ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এছাড়া জাহাজ, বন্দর, সাগর ও উপকূলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এছাড়া ২৪ অক্টোবরের জন্য ওড়িশার পুরী, খুরদা, গঞ্জাম এবং জগৎসিংহপুর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হালকা বাতাসের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!