ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৃষ্টি ও পাহাড়ি ঢলে হিমাচলে ২ মাসে নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ৩১ আগস্ট ২০২৪
বৃষ্টি ও পাহাড়ি ঢলে হিমাচলে ২ মাসে নিহত ১৫০
ছবি: সংগৃহীত

ভারতের হিমাচলের বিভিন্ন এলাকায় গত দুই মাসে বৃষ্টি, পাহাড়ি ঢল এবং বন্যায় কমপক্ষে ১৫০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে রাজ্যের মোট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১ হাজার ২৬৫ কোটি রুপির সমপরিমাণ।

হিমাচল রাজ্য প্রশাসনের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরো এক সপ্তাহ রাজধানী শিমলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টি হতে পারে।

রাজ্য প্রশাসনের কর্মকর্তারা বলেছেন,  গত ২৭ জুন থেকে এ পর্যন্ত হিমাচলের রাজধানী শিমলা, মান্ডি, কাঙরা, কুল্লু, উনা, সিরমাউর, চাম্বা, লাহাউল এবং স্পিতি জেলার অন্তত ৪০টি সড়ক বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি জলবিদ্যুৎ ও ১৯টি পানি সরবরাহ কেন্দ্র।

Advertisement

আবহাওয়াবিদরা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এ বছর দেরিতে বর্ষা এসেছে হিমাচলে, বিদায়ও নিচ্ছে দেরিতে। বিগত বছরগুলোতে আগস্টের মাঝামাঝি সময়েই বর্ষাকাল বিদায় নেয়।

সূত্র : এনডিটিভি
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!