খবরে বলা হয়েছে, পশ্চিম মহারাষ্ট্র, কোঙ্কন এবং বিদর্ভে প্রবল বৃষ্টি হয়েছে। থানে, পালঘর, কল্যাণ, কোলাপুর, পুনে, রায়গড়সহ অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রায়গড়, সাতারা এবং রত্নাগিরি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া মুম্বাইয়ের জন্যও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। শুক্রবারও মুম্বাইতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানুষ যেন খুব জরুরি দরকার না হলে বাড়ির বাইরে না যান।
এরই মধ্যে পুনেতে ছয়জন মারা গেছেন। এরমধ্যে তিনজন মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
.png)
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
দুর্যোগ মোকাবিলা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। কিছু জায়গায় সেনা সদস্য নামানো হয়েছে। বিভিন্ন রাস্তায় হাঁটু থেকে বুক সমান জল জমে গেছে। পুনে থেকে ৬৫ কিলোমিটার দূরের শহর লাভাসাতে ধস নেমেছে।
রাজ্যের অন্তত পাঁচটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জলস্তর বেড়ে যাওয়ায় অনেক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কা বেড়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও মুম্বাইতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানুষ যেন খুব জরুরি দরকার না হলে বাড়ির বাইরে না যায়।