ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বালুর নিচে পেলেন কৌটা, খুলতেই মিললো অপ্রত্যাশিত জিনিস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৬, ২৫ জুলাই ২০২৪
বালুর নিচে পেলেন কৌটা, খুলতেই মিললো অপ্রত্যাশিত জিনিস
ছবি: সংগৃহীত

সমুদ্র সৈকতের নিচে একটি কৌটা খুঁজে পেয়েছিলেন এক মেটাল ডিটেক্টরিস্ট। তিনি ভেবেছিলেন এতে হয়ত থাকবে দামী কোনো জিনিস। তবে ওই কৌটার ভেতর তিনি পান আরেকটি ব্যাগ এবং সাদা কাগজে লেখা একটি নোট। নোটটি পড়ে জানতে পারেন সেটি এক বালকের দেহাবশেষের ছাই। আর যে নোটটি রাখা ছিল সেটি লিখেছে তার মা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা। বিষয়টি রেডিটে একটি পোস্টে জানান ওই মেটাল ডিটেক্টরিস্ট। তিনি বলেন, বালুর নিচে আমরা কিছু একটা শনাক্ত করি। এরপর ৬ ইঞ্চি মাটি খুঁড়ে একটি কৌটা পাই। এতে একটি ব্যাগ এবং নোট ছিল।

তিনি আরো বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম এটি জিওক্যাচিংয়ের অংশ। কিন্তু নোটে ছিল অন্যকিছু। ওই নোটে বিস্তারিতভাবে লেখা ছিল এটি এক বালকের ছাই। যে প্রায় এক দশক আগে মারা গেছে।

Advertisement

কেউ যদি ছাইয়ের কৌটাটি পেয়ে থাকেন সেটি যেন আবারও মাটিতেই রেখে দেওয়া হয়— সেই আর্জি জানান তার মা। নোটে তিনি লেখেন, ‘এটি আমার ছেলে স্টেভেন গেনবার্গের ছাই। ৩১ আগস্ট ১৯৯৮-জুলাই ১৮ ২০১১। যদি কেউ পেয়ে থাকেন, দয়া করে, সম্মানপ্রদর্শন করে এটি আবার রেখে দিন। ধন্যবাদ, একজন শোকাক্রান্ত মা।’

ওই বালকের মায়ের ইচ্ছা অনুযায়ী মেটাল ডিটেক্টরিস্ট আবার কৌটাটি সেখানেই রেখে দেন।

তার ধারণা, মৃত এই বালক যেসব স্থানে যেতে ভালোবাসত সেসব জায়গায় হয়তবা অল্প অল্প করে তার ছাই রেখে দিয়েছেন তার মা।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!