ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ১৪ জুলাই ২০২৪
ফ্রান্সে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪
ফাইল ফটো

ফ্রান্সে একটি গ্রামে এক জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

শনিবার (১৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে। এসময় এক বন্দুকধারী ওই বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি ‍গুলি চালায়।

প্রতিবেদন থেকে জানা যায়, এদিন ক্লেরমন্ট-ফেরাঁ শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত মধ্য ফ্রান্সের এসপিনাস-ভোজেল গ্রামে ২০ বছর বয়সী এক বাসিন্দা জন্মদিন পালন করা হচ্ছিল। গ্রামটির জনসংখ্যা প্রায় এক হাজার। এ সময় ওই বন্দুকধারী পাশের একটি বাড়িতে যান। এরপর তিনি অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে গুলি চালান।

Advertisement

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী তিনজনকে হত্যার পর নিজেকেও শেষ করে দেন। নিহতদের মধ্যে জন্মদিন উদযাপনকারী যুবক ও তার বাবা রয়েছেন।

পুলিশ এখনো হামলার কারণ খুঁজছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লোকটি মারাত্মক এ হামলার আগে সেখানে চলাচলকারী গাড়ির দিকেও গুলি করেছিল বলে ধারণা করা হচ্ছে।

রোববারও বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সংস্থার সদস্য ঘটনাস্থলে ছিলেন।

স্থানীয় প্রসিকিউটর জেরোম পিকস জানিয়েছেন, হামলাকারী ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন না। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি সেখানে যান। গোলাগুলিতে আহত হওয়ার পর চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। এ ছাড়া আরো ১৫ জন প্রত্যক্ষদর্শী মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে ছিল।

এদিকে পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই বন্দুকধারী বিশেষ কোনও উদ্দেশ্যে এই হামলা করেনি বলে মনে হচ্ছে।

তবে একটি সূত্র বলছে, বন্দুকধারীর কাছে অপরিশোধিত পারিবারিক কিছু বিল পাওয়া গেছে।

সূত্র: এএফপি, ব্যারন্স ডটকম

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!