ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ১০ জুলাই ২০২৪
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, নিহত ২
সংগৃহীত ছবি

ইসরায়েলে গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে দুজন নিহত হয়েছেন। খবর- টাইমস অব ইসরায়েল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফাহ ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত।

হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক-বৈরুত রোড়ে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!